বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ এ ০১:০২ PM

উদ্ভাবন / ডিজিটাইজেশন ডাটাবেজ

কন্টেন্ট: পাতা

উদ্ভাবিত / সহজিকৃত/ডিজিটাইজকৃত সেবাসমূহের ডাটাবেজ হালনাগাদকরণ :

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা, ২০২৪-২৫

নং

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার নাম

সেবা্/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ

সেবা্/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না

সেবার লিংক

সেবা/ আইডিয়াটি বাস্তবায়নের উদ্যোগগ্রহণ কারী

বাস্তবায়নকাল

(অর্থ বছর)

০৬

পোষক সেবার দুটি সেবা মাইগভ প্লাটফর্মের মাধ্যমে প্রদান:

বস্ত্র অধিদপ্তরের পোষক কর্তৃপক্ষের সেবা সমূহের মধ্যে দুটি সেবা প্রস্তাবিত নিবন্ধন ও ১ম শিল্প আইআরসি মাই-গভ (Mygov) প্লাটফর্মের মাধ্যমে প্রদানের মাধ্যমে সেবা গ্রহিতাদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদান সম্ভব। বস্ত্র শিল্প প্রতিষ্ঠানের প্রস্তাবিত নিবন্ধন ও ১ম এডহক শিল্প আইআরসি মাইগভ প্লার্টফমের মাধ্যমে প্রদান করলে সেবা প্রাপ্তি সহজ ও দ্রুত হবে। সরাসরি অফিসে না আসায় আর্থিক দেনদেনের সুযোগ থাকবে না। যাতায়াত খরচ হবেনা, স্বশীরের আসার প্রয়োজন নেই, সেবা গ্রহীতা বাসায় বসেই সেবা পাবেন।

মোট ধাপ : ১২ টি,

মোট সময় : ১৪ দিন,

মোট জনবল : ১২ জন

মোট খরচ : তফসিল-১ অনুযায়ী,

কার্যকর আছে

হ্যাঁ

https://www.mygov.bd/services/ info?id=BDGS-1674622497

জনাব মোঃ শরিফ,

পরিদর্শক (কারিগরি)

২০২৪-২৫

০৫

বস্ত্র শিল্পের পোষক সেবার নিবন্ধনের চেকলিষ্ট ভিডিও আকারে প্রকাশ (২০২৩-২৪)

বস্ত্র অধিদপ্তরের পোষক কর্তৃপক্ষের চেকলিস্টের ভিডিও/ লিংক প্রদান করা হয় । এছাড়া বর্তমান স্মার্ট বাংলাদেশের সেবা গ্রহীতাগণ বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট/ ইউটিউব/ ফেসবুক এবং অন্যান্য সোস্যাল মিডিয়ার মাধ্যমে বস্ত্র অধিদপ্তরের বিভিন্ন কাজের চেকলিস্ট/ডকুমেন্টস/ কাজ সম্পর্কে জানতে সক্ষম হচ্ছেন। ভিডিও চেকলিস্ট প্রেরণ করায সময় অপচয় কম হচ্ছে। সেবাগৃহীতাগণ অফিসে না এসেও চেকলিস্ট অনুযাযী সঠিক ভাবে আবেদন দাখিল করতে পারেন।


টিসিভি বিশ্লেষন:

মোট সময় : ১৩ দিন

মোট ব্যক্তি: ০৮ জন

একাধিক বার যাতায়াত করিতে হয়না, সময় সাশ্রয়ী

স্বশরীরে অফিসে না এসেও স্বয়ংসম্পূর্ন আবেদন দাখিল করতে পারবে।

কার্যকর আছে

হ্যাঁ

https://dot.chittagongdiv.gov.bd/ bn/site/view/video_gallery

জনাব নূরুচ্ছাপা,

পরিদর্শক (কারিগরি)

২০২৩-২৪

০৪

টিএ ডিএ বিল প্রস্তুতে সেবাসহজিকরণ (২০২২-২৩)

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল/কম্পিউটারাইজ পদ্ধতি টিএ ডিএ বিল প্রস্তুতের ফলে সেবা প্রদানের ক্ষেত্রে ধাপ ও সময় কমিয়ে আনা হয়েছে। এর ফলে সেবা প্রদানের ক্ষেত্রে গতিশীল করা সম্ভব হচ্ছে এবং সেবা গ্রহীতাদের ভোগান্তি শূন্যে নেমে এসেছে।

টিসিভি বিশ্লেষন:

মোট সময় : ১৩ দিন

যাতায়ত: ০১ দিন

খরচ : নেই

মোট ব্যক্তি: ০৫ জন

কার্যকর নেই।

বর্তমানে আইবাসে টিএ ডিএ বিল দাখিল করা হয়।

হ্যা

-

জনাব মোঃ শরিফ, পরিদর্শক (কারিগরি)

২০২২-২৩

০৩

ডিজিটাল পদ্ধতিতে এমআইএস প্রতিবেদন (২০২১-২২)

আওতাধীন টিভিআই সমূহ ও বিভাগীয় বস্ত্র অধিদপ্তর, চট্টগ্রামের মাসিক এম.আই.এস প্রতিবেদন গুগল স্প্রেডশীটের মাধ্যমে প্রেরণের কার্যক্রম গ্রহণ করা হয়। ফলশ্রুতি কাগজপত্রাদি অপচয় কম হচ্ছে, ডাক যোগে প্রেরণের সময় ও অর্থ অপচয় হয়না ও স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে পেপারলেস অফিস তৈরিতে ভূমিকা রাখছে।

টিসিভি বিশ্লেষন:

মোট সময় : ৩ দিন

যাতায়ত: নেই

খরচ : নেই

মোট ব্যক্তি: ০২ জন

কার্যকর আছে

হ্যাঁ


জনাব আলী আহাব রাখা, সহকারি পরিচালক

২০২১-২২

০২

শাখাভিত্তিক অভ্যন্তরীন প্রশিক্ষণ চালূকরণ কর্মসূচী (২০২০-২১)

বিভাগীয় বস্ত্র অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে শাখা ভিত্তিক প্রশিক্ষণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে, কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি পাবে, কাজের গত বৃদ্ধি পাবে।

কার্যকর আছে

হ্যাঁ


জনাব এ.বি.সাইফুর রহমান, উপ-পরিচালক

২০২০-২১

০১

অফিস ভিত্তিক শর্টকোর্স চালূকরণ কর্মসূচী (২০১৯-২০)

বিভাগীয় বস্ত্র অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে শাখা ভিত্তিক শর্টকোর্স কার্যক্রম গ্রহণ করা হয়েছে, কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি পাবে, কাজের গতি বৃদ্ধি পাবে।

কার্যকর আছে

হ্যাঁ

-

জনাব এ.বি.সাইফুর রহমান, উপ-পরিচালক

২০১৯-২০



এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন